নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- জ্ঞানেশ কুমার আবগারি আধিকারিকদের উত্তরে খুশি হন নি। তিনি স্পষ্ট বলেন, রাজ্যের আয় বাড়ানোর জন্য আপনারা নেশার দ্রব্যের উপর কোনো নিয়ন্ত্রণ আনতে চান। ভাটের আগে তা করা যাবে না। সূত্রের খবর, মদের উৎপাদন যাতে কখনই স্বাভাবিকের থেকে বেশি না হয়, তা নিশ্চিত করতে হবে বলে এদিন আবগারি দপ্তরকে স্পষ্ট নির্দেশ দেয় কমিশন। এজন্য উৎপাদক সংস্থাগুলির সঙ্গেও কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখন থেকেই সীমান্ত এলাকাগুলিতে মদের কারবার যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই নির্দেশও এদিন কমিশন দিয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বৈঠকে উপস্থিত আবগারি দপ্তরের আধিকারিকদের উদ্দেশে নাকি কমিশন বলে, বাড়তি লাভের জন্য আপনারা কিছুই করেন না। সবটাই জানি আমরা।
অন্যদিকে এদিন বৈঠকে কেন এখনও নারকোটিক অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। এই বিষয়ে রাজ্যের এক আধিকারিক ব্যাখ্যা দিলেও তা কমিশনকে সন্তুষ্ট করতে পারেনি বলেই খবর। এমনকী অন্য রাজ্যে তা গঠন হয়ে গেলেও কেন বাংলায় হয়নি তা নিয়েও বৈঠকে কমিশন প্রশ্ন তোলে বলে সূত্রের খবর। অন্যদিকে এদিন বৈঠকে কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয় বিমান বন্দর কর্তৃপক্ষকেও। দিনের পর দিন বেআইনি জিনিস বিমানবন্দর থেকে লেনদেন হচ্ছে কিন্তু কোনও রিপোর্ট করা হচ্ছে না। তা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে কমিশন তীব্র ভর্ৎসনা করে বলে খবর।

