মিত্র সংঘ ক্লাবে অনুষ্ঠিত হলো কিওকুশিন কান কারাতে গ্র্যাডেশন টেস্ট: ব্ল্যাক বেল্ট ও সম্মাননা পেলেন ৬ জন কৃতী শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা (খবর7দিন প্লাস):- স্থানীয় ক্রীড়াঙ্গন ও আত্মরক্ষামূলক মার্শাল আর্টের প্রসারে এক বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হলো মিত্র সংঘ ক্লাবে (Mitra Sangha Club)। সেনসি জীতেন্দ্র শর্মার (২য় ড্যান ব্ল্যাক বেল্ট) তত্ত্বাবধানে সম্প্রতি ক্লাবের প্রাঙ্গণে আয়োজিত হয় ‘কিওকুশিন কান কারাতে গ্র্যাডেশন টেস্ট’ (Kyokushin Kan Karate Gradation Test)। কঠোর পরিশ্রম, একনিষ্ঠ অনুশীলন ও দক্ষতার পরিচয় দিয়ে এই টেস্টে মোট ৬ জন শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন। এর মধ্যে অনুষ্কা রুইদাস, সঞ্চিতা মুখার্জী, সৌমালো বোস , রশিদ আনসারী, দানিস, কৃষ্ণা এবং রোহিত রায় এই সমস্ত শিক্ষার্থীর সাফল্য উপস্থিত দর্শকদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে উত্তীর্ণ হওয়া এই ৬ জন কৃতি মার্শাল আর্ট শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক বেল্ট পরিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে বিশেষ যোগ্যতামান সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেওয়া হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ প্রমাণ করে যে বর্তমান সময়ে আত্মরক্ষা ও ফিটনেসের ক্ষেত্রে মেয়েরাও সমান তালে এগিয়ে চলেছে।

পুরস্কার ও বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ক্রীড়াবিদ, সামাজিক ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা শিক্ষার্থীদের এই অনন্য সাফল্যের প্রশংসা করেন এবং বলেন, শারীরিক সুস্থতা, মানসিক একাগ্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে কারাতের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানটির সফল আয়োজনে উদ্যোক্তাদের পাশাপাশি অভিভাবক দের এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আগামী দিনে আরও তরুণ প্রজন্মকে এমন আত্মরক্ষামূলক খেলায় উদ্বুদ্ধ করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবীনতর পূর্বতন