বাড়ির ভিতর প্রায় ৭ ফুটের অজগর, আতঙ্ক কাঁকসার আলিনগরে

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- সাতসকালেই বাড়ির ভিতর ঢুকে পড়ল প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা বিশালাকার অজগর। আচমকা ঘরের মধ্যে এত বড় সাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার গড় জঙ্গলের আলিনগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আচমকাই বাড়ির ভিতরে অজগরটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। বিশালাকার সাপ দেখে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। এরপর দ্রুত বনদপ্তরে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জের মলানদিঘী বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন তাঁরা। বনকর্মীদের তৎপরতায় সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ফুট। সাপটিকে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়

নবীনতর পূর্বতন