নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- জাতীয় সড়ক ব্যবহারকারী যানবাহন মালিক ও চালকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জানানো হয়েছে, জাতীয় সড়কের টোলগেট দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য নির্ধারিত বার্ষিক পাস (Annual Pass)-এর ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে এই বার্ষিক পাসের ফি রয়েছে ₹৩০০০, যা এক বছর অথবা সর্বোচ্চ ২০০টি ট্রানজেকশন পর্যন্ত প্রযোজ্য। তবে আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে বাঁশকোপা টোল প্লাজা-তে এই বার্ষিক পাসের নতুন ফি নির্ধারণ করা হয়েছে ₹৩০৭৫।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে বার্ষিক পাস গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

