নিজস্ব সংবাদদাতা,পানাগড়(খবর7দিন প্লাস):-প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে অনুষ্ঠিত হল পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন ত্রয়ম্বকে দুর্গা মন্দিরের বাৎসরিক পুজো। রবিবার সন্ধ্যা থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমান কয়েক হাজার ভক্ত। আলোকসজ্জা ও সাজসজ্জায় সেজে ওঠে গোটা এলাকা।পুজোর পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের।
ভক্তদের জন্য ছিল ভোগ প্রসাদের বিশেষ ব্যবস্থা। আয়োজকদের দাবি, কয়েক হাজার মানুষের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল।মন্দির কমিটির সদস্যরা জানান, এবছর মন্দিরের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করল। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে এই পুজোর আয়োজন করা হয়ে আসছে। পানাগড় ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই পুজোয় অংশ নিতে আসেন।
স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, দেবীর কৃপাদৃষ্টিতেই গত আট বছরে এলাকায় বড় কোনও দুর্ঘটনা বা অশান্তির ঘটনা ঘটেনি। অনেকেই মানসিক পূরণ হওয়ার কথাও জানান। ফলে দিন দিন দেবীর মাহাত্ম্য ও পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে মত ভক্তদের।


