নিউজ ডেক্স,(খবর7দিন প্লাস):- অনেকের মধ্যেই একটা প্রশ্ন যে, ভোটার তালিকাও নাম না থাকলে সে কি ভারতীয় নাগরিক? এর স্পষ্ট উত্তর -'হ্যাঁ'। বাস্তবিক ভারতের নাগরিকের সঙ্গে ভোটার কার্ডে নাম থাকার কোনো সম্পর্ক নেই - নির্বাচন কমিশন ও সুপ্রিমকোর্ট - এই কথাই বলেছে। ভারতীয় ভোটার লিস্টে অনেক অনুপ্রবেশকারী রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই তারা কমিশনের SIR-এর পক্ষে দাঁড়িয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, কোনও অনুপ্রবেশকারী ভারতের ভোটার হতে পারেন না। দেশের নাগরিকরাই শুধু ভোটার তালিকায় নাম তুলতে পারেন। কিন্তু কারও তালিকায় নাম না থাকলে যে তিনি নগারিকত্ব হারালেন, এমনটা নয়।
অনেকেই ভোটার লিস্টে নাম না থাকার আতঙ্কে ভুগছেন। নাগরিকত্ব চলে যাবে বলে দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়। যদিও কমিশনের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে এই নিয়ে চিন্তা করার কিছুই নেই। ভোটার তালিকায় নাম বাদ গেলেও কিছু এসে যায় না। এর সঙ্গে নাগরিকত্ব যাওয়ার কোনও সম্পর্ক নেই। সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। তাঁদের তরফে জানান হয়েছে যে এই লিস্টে নাম না থাকলেও চিন্তা করবেন না। এরপরও নাম তোলা যাবে ভোটার লিস্টে। এক্ষেত্রে নতুনভাবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। দিতে হবে ডকুমেন্টস। তাহলেই কাজ হবে। দেখবেন পরেরবার নাম উঠে যাবে ভোটার লিস্টে। সুতরাং চিন্তা করে প্রেশার বাড়াবেন না।

