শেষ রবিবাসরীয় প্রচারে সরগরম হতে চলেছে বঙ্গ রাজনীতি

 

নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- ভোট বলে কথা। ২৪ ঘন্টা AC তে থাকা মানুষগুলো এই তীব্র গরমের মধ্যেও ঘুরে বেড়াচ্ছেন মাঠে ময়দানে। সেই আর্থে আজই তাদের শেষ বড় সভা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে শেষ রবিবাসরীয় প্রচারে সরগরম হতে চলেছে বঙ্গ রাজনীতি। আজ বিজেপি ও তৃণমূল উভয় শিবিরেরই মূল লক্ষ্য কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। দুপুর থেকেই শুরু হচ্ছে হেভিওয়েট প্রচার। আজ একাধিক জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও এদিন একাধিক জনসভা করবেন ভবানীপুরে। ফলে মেগা জনসভা দেখতে চলেছে বাংলা। দুপুর থেকেই তিন হেভিওয়েটের জনসভাগুলি শহরতলি থেকে আরও কলকাতাকেন্দ্রিক হয়ে উঠবে। জনসভার পাশাপাশি পদযাত্রা ও রোড শো-ও করবেন নেতা-নেত্রীরা। ভক্তবৃন্দ প্রস্তুত মাথায় টুপি পরে। 

     বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক ৩ দিন আগে প্রচার ঘিরে জমজমাট হয়ে উঠতে পারে বাংলার রাজনীতি।আজ রবিবার চারটি জনসভা ও একটি পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুটি জনসভা ও একটি রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দুটি জনসভা ও একটি রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দুটি জনসভা ও একটি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

  নেতাদের অনুষ্ঠানসূচি -

  * রবিবার দুপুর ১টা থেকে ঠাকুরনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুপুর ৩টেয় তাঁর দ্বিতীয় জনসভা হুগলির আরামবাগে ও বিকেল সাড়ে ৫টায় বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত রোড শো করবেন PM নরেন্দ্র মোদী।

  * আজ দুপুর ৩টে ১৫ থেকে নদিয়ার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেল সাড়ে ৪টেয় তাঁর দ্বিতীয় জনসভা রানাঘাট দক্ষিণের আনুলিয়া স্টেডিয়াম মাঠে ও সন্ধ্যা সাড়ে ৭টায় বারাসতে পুলিশ স্টেশনের সামনে থেকে রোড শো করবেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

  * আজ ৪টি জনসভা ও একটি রোড শো করবেন মুখ্যমন্ত্রী।

নবীনতর পূর্বতন