নিউজ ডেস্ক,(খবর7দিন প্লাস):- তৃণমূলের স্পষ্ট কথা টাকার বিনিময়ে ভোট কেনার ইচ্ছা নিয়েই ওই বেআইনি টাকা আনা হচ্ছিলো। জানা গেছে,ওই দুই বিজেপি কর্মী হলেন অর্ঘ্য পুরকাইত ও শুভদীপ হালদার।
পুলিশ দাবি অনুযায়ী, গোপন খবরের ভিত্তিতে শনিবার মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দিরের কাছে নাকা চেকিং শুরু করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ বাহিনী। সেই সময় একটি বাইকে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার হয়। ঘটনায় অর্ঘ্য পুরকাইত ও শুভদীপ হালদারকে আটক করা হয়েছে। টাকা কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আটক দু’জন পুলিশকে জানিয়েছে, তাঁদের কাছে এক ব্যক্তি এই টাকা গচ্ছিত রেখে উধাও হয়ে যায়। টাকার সূত্র কি তা তারাও জানে না। আটক দু’জনের এই বয়ানে স্বাভাবিকভাবেই রহস্যের সৃষ্টি হয়েছে।
এদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে তৃণমূল। সোশাল মিডিয়ায় তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘হাতেনাতে ধরা পড়ল বিজেপির ‘নোট দিয়ে ভোট’ কেনার নোংরা খেলা! পরাজয় নিশ্চিত জেনে এখন টাকার বান্ডিল নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। মন্দিরবাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পাইকের ইলেকশন এজেন্ট অরুণ কুমার পুরকায়স্থ, তাঁর ছেলে অর্ঘ্য পুরকায়স্থ এবং বিজেপি বুথ সভাপতি শুভদীপ হালদার-সহ একাধিক বিজেপি নেতাকে ২১ লক্ষ নগদ টাকা-সহ পাকড়াও করেছে পুলিশ।

