আলু বাঁচাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ১৭ বছরের কিশোরের, ভোগাতলায় শোকের ছায়া

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-কালবৈশাখীর ঝোড়ো বৃষ্টির মাঝে বজ্রপাতে প্রাণ হারাল ১৭ বছরের এক কিশোর। মৃতের নাম সুদীপ মেটে। তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার ভোগাতলা গ্রামে। পিতা উজ্জ্বল মেটে।

জানা গিয়েছে, গত ২০ মার্চ সন্ধ্যায় এলাকায় প্রবল বৃষ্টি শুরু হলে মাঠে থাকা আলুর ফসল রক্ষা করতে খড় ও ত্রিপল দিয়ে ঢাকতে যায় সুদীপ। সেই সময় আচমকাই বজ্রপাত হলে সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বীরভূম জেলার ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়। তরতাজা কিশোরের এভাবে অকালে মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

নবীনতর পূর্বতন