নিউজ ডেক্স,(খবর7দিন প্লাস):- আবার বড় ঝঞ্ঝাটের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রবল বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। মহম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তবর্তী সরকার গঠন হয়। সেই সময় বিশেষ সহকারী হিসাবে প্রধান উপদেষ্টা ইউনূস তিনজনকে সহকারী হিসাবে নিয়োগ করেন। যাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়।
এই পদত্যাগ ইঙ্গিত দিচ্ছে আসন্ন বড়ো সমস্যার। এই তিন বিশেষ সহকারীকে যথাক্রমে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সহকারী তথা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন খোদাবক্স চৌধুরী। যিনি কিনা পুলিশের প্রাক্তন আইজি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব আমিনুল ইসলাম বিশেষ সহকারী পদ থেকে গত কয়েকদিন আগেই ইস্তফা দেন। এবার পদত্যাগ করলেন খোদাবক্সও। বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত হাদিদের খুনিদের ধরতে ব্যর্থ ইউনূস সরকার। যা নিয়ে লাগাতার অন্তবর্তী সরকারের উপর চাপ বাড়ছে। আরো সংকট তৈরী করেছে হাদির দাদা। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে বলেন হাদির মৃত্যুর পিছনে ইউনুসের লোকজনের হাত থাকতে পারে! সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়েছে উঠছে।

