স্বাদঅন্ন অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ছাতনার শিরপুরা গ্রামে ICDS সেন্টারের উদ্যোগ

মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-ছাতনা ব্লকের ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরপুরা গ্রামে গর্ভবতী মায়েদের জন্য এক বিশেষ স্বাদঅন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শিরপুরা গ্রামের ১৮১ ও ৩২৭ নীলমুড়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্যোগে এবং বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্তের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

এদিনের অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করেন। গর্ভাবস্থায় সুষম আহার গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, মাতৃ ও শিশু সুরক্ষা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এবং মাতৃত্বকালীন যত্ন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠান প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা ও অনুষ্ঠানের আয়োজক মৌ সেনগুপ্ত বলেন,
“প্রত্যন্ত গ্রামে গর্ভবতী মায়েদের নিয়ে এমন কর্মসূচি করতে পেরে আমি অত্যন্ত খুশি। এই ধরনের উদ্যোগে গ্রামের মহিলারাও উপকৃত হচ্ছেন, তাঁদের মুখে হাসি ফুটছে এটাই আমাদের সাফল্য।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারাও জানান, গ্রামাঞ্চলে মাতৃস্বাস্থ্যের উন্নতিতে এমন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।


নবীনতর পূর্বতন