৩২০টি হারানো-চুরি যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ

মোঃ শাহজান আনসারী,বাঁকুড়া:হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনেকেই। কারও ফোন হারিয়েছিল এক বছর আগে, আবার কারও প্রায় দুই বছর আগে। সেই হারানো আশাই ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ।

জেলা পুলিশের ‘সন্ধান’ পোর্টালে মোবাইল হারানোর অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়। দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় ৩২০টি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

শনিবার বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়োজনীয় নথি যাচাই করে প্রকৃত মালিকদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ভি. জি. সতীশ পাশুমার্থী

এই উপলক্ষে পুলিশ সুপার সাধারণ মানুষের উদ্দেশে বলেন, মোবাইল হারানো বা চুরির মতো ঘটনায় দেরি না করে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। অভিযোগ পাওয়ার পর পুলিশ সর্বাত্মকভাবে তদন্ত চালিয়ে হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে সচেষ্ট থাকে।

দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন উপভোক্তারা। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ এবং পুলিশের এই সাফল্যের ভূয়সী প্রশংসাও করেন তারা।

নবীনতর পূর্বতন